1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

গাজায় আরও ৯৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ৯:৩৯ am

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই শতাধিক।

এর মধ্য দিয়ে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ‍তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৯৪ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫২ জন।
এই নিয়ে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।’

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৮৫১ জন এবং আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৩৪ জন।

চলতি বছরের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরাইলও হামাস। তবে গত ১৮ মার্চ এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এর পর থেকে ৭ হাজার ৭৫০ জনকে হত্যা এবং ২৭ হাজার ৫৬৬ জনকে আহত করেছে দখলদার বাহিনী।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ