1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউমার্কেটে কর্মজীবী নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫ ৭:৪৯ pm

রাজধানীর নিউমার্কেটের কর্মজীবী নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন।

রোববার (১৫ জুন) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি জানান নিউমার্কেট থানা আর উপ-পরিদর্শক (এসআই) হোসনি মোবারক। তিনি বলেন, নিউমার্কেট এলাকায় সরকারি কর্মজীবী নারী হোস্টেলে থাকতেন রিয়া আক্তার। দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ওই নারী ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

হোসনি মোবারক বলেন, তিনি অগ্রণী ব্যাংকের দোহার শাখায় চাকরি করতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। তার বাড়ি বরিশাল সদরের পলাশপুর গ্রামে। তিনি ওই এলাকার জাহাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে। তার স্বামীর নাম সাব্বির হোসেন। আমরা তার পরিবারের লোকদের খবর দিয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ