1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

‘বিএনপি ফু দিলে এনসিপিসহ বাকি সব দল বাতাসে উড়ে যাবে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১১:১৮ pm

বিএনপির নেতা আ. খালেক বলেছেন, আজ এনসিপির ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে। তারা বিএনপিকে ভয় দেখায়। আরে বাংলাদেশে গতকাল যে জনসভা হলো, মাত্র ৩ টা সংগঠনের সভা, ৫০ লক্ষ লোক হলো; তারা ফু দিলে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি সব দল কোথায় উড়ে যাবে বাতাসে খুঁজে পাওয়া যাবে না।

শুক্রবার বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এনসিপি হলো বাংলাদেশ চিলড্রেন পার্টি। ছোটবেলায় আমরা পড়েছি, ‘মৌমাছি মৌমাছি/কোথা যাও নাচি নাচি/দাঁড়াও না একবার ভাই/ঐ ফুল ফোটে বনে/যাই মধু আহরণে/ দাঁড়াবার সময় তো নাই।’ এনসিপি এখন বলে, ‘এনসিপি এনসিপি/কোথা যাও চুপি চুপি/ দাঁড়াও না একবার ভাই/টাকা পাই যেই খানে/ যাই মোরা সেই খানে/ দাঁড়াবার সময় তো নাই।

এনসিপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আগে বিএনপির একটা ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন কর, তারপরে স্বপ্ন দেখ।

আমরা চাই তোমরা আমাদের সঙ্গে থাকো। ছোটো ছেলে, বাচ্চা ছেলে, অনেক কিছু আবেগ দিয়ে বলে ফেল।
তিনি বলেন, আমাদের ৬০ লক্ষ নেতাকর্মী জেল খেটেছেন। তারা বন্দুকের গুলির সামনে আন্দোলন করেছেন।

বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। এই ৬০ লক্ষ বাঘ যদি একবার ডাক দিয়ে ওঠে তাহলে ইউনূস আপনি কিন্তু ফানুস হয়ে উড়ে যাবেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আপনি নোবেল পেয়েছেন, আপনাকে সম্মান দিতে চাই। সম্মান রক্ষা করে ডিসেম্বরেই ভালোই ভালো নির্বাচন দিয়ে দেন। আর ভোট করার করার ইচ্ছা থাকলে আসেন নির্বাচন করে প্রেসিডেন্ট হোন, মেনে নেব, সমস্যা নাই।

আর পায়তারা করে ভোট বানচালের চেষ্টা করলে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না।
এ সময় সরকার, এনসিপি ও জামায়াতের ব্যাপারে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন বিএনপির এ নেতা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ