
ফেনীর দাগনভূঁঞায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার শরীফপুরে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আছির ইনতেসার জারিন তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত সিএনজিচালক উপজেলার দক্ষিণ চাঁনপুর গ্রামের সেলিমের ছেলে নজরুল ইসলাম (৩০) ও অপরজনের দুধমুখা এলাকার সফিকের ছেলে রাজিব (৩০)।
দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভারসহ দুজন নিহত হন। বাকি আহত যাত্রীদের দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।’