1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্পেনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ১১:০২ am

স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের একটি কয়লাখনিতে সোমবার বিস্ফোরণে পাঁচজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ ছাড়া মাদ্রিদ থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত দেগানার সেরেডো খনিতে আরো দুই শ্রমিক দুর্ঘটনায় অক্ষত রয়েছেন বলে স্থানীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে।

বিস্ফোরণের কারণ নিশ্চিত না হলেও জরুরি পরিষেবা সংস্থাগুলো জানিয়েছে, ‘একটি মেশিনে সমস্যা’র কারণে ‘দুর্ঘটনা’ সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছিল। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেশিন বিস্ফোরিত হয়েছে।

আহতদের নিকটবর্তী শহরগুলোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা দগ্ধ হয়েছেন এবং তাদের মাথায় আঘাত লেগেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্সে পোস্ট করা এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন এবং আহতদের ‘দ্রুত সুস্থতা’ কামনা করেছেন।

আস্তুরিয়াসের আঞ্চলিক সরকারের প্রধান অ্যাড্রিয়ান বারবন ‘নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে’ দুই দিনের শোক ঘোষণা করেছেন।

ঘন বনভূমিযুক্ত পাহাড়ি অঞ্চল আস্তুরিয়াসে খনি শতাব্দী ধরে একটি প্রধান শিল্প। ১৯৯৫ সালে মিয়েরেস শহরের কাছে আস্তুরিয়াসে একটি খনিতে বিস্ফোরণের পর ১৪ জন মারা যান।

সূত্র : এএফপি



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ