1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ১০:৫২ am

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন রয়েছে বেশ কিছু নাটক-টেলিফিল্ম। চলুন দেখে নেওয়া যাক কোন চ্যানেলে কী নাটক ও টেলিফিল্ম দেখতে পারবেন দর্শকরা।

চ্যানেল আই
► বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম: প্রিয় প্রজাপতি।

পরিচালনা: জাকারিয়া সৌখিন। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন।
► ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: লাস্ট উইশ: অভিনয়ে: জোভান আহমেদ, আয়েশা খান।
► রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ডাকু।
অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি, শামীমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার প্রমুখ।
এটিএন বাংলা
► সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ঘরে সংসার বাহিরে প্রেম। পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: নিলয়, হিমি।
► রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রিয় প্রিয়সীনি।

পরিচালনা: মাহমুদ মাহিন। অভিনয়ে: জোভান, তটিনী।
► রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: মন দিতে চাই। পরিচালনা: মোহাম্মদ মিফতা আনন। অভিনয়ে: তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।

এনটিভি
► সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ।
► রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: থাপ্পড়বাজ। রচনা ও পরিচালনা: হারুন রুশো। অভিনয়ে: মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ।
► ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক: নজর। রচনা: আকাইদ রনি। পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ।
► রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: তবুও পাশাপাশি। রচনা: রিফাত আদনান পাপন। পরিচালনা: সাইফুল হাফিজ খান। অভিনয়ে: ইয়াশ রোাহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূর প্রমুখ।

আরটিভি
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক: মিস্টার অভাগা। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ।
► রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক: ও পাষাণী। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।

দীপ্ত টিভি
► সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: এক ধ্রুবতারা। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ।
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ইমার্জেন্সি। পরিচালনা: মিশুক মিঠু। অভিনয়ে: খায়রুল বাসার, কেয়া পায়েল।
► রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: গুড ডক্টর।
► রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কথা হবে হিসাব করে।
► রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: সাফিয়া। পরিচালনা: জামাল মল্লিক। অভিনয়ে: সাফা কবির, সোহেল মন্ডল প্রমুখ।

বৈশাখী টিভি
► বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ব্ল্যাক মানি। পরিচালনা: হাসান জাহাঙ্গীর। অভিনয়ে: ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
► বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মানি লোকের মান। পরিচালনা: ফরিদুল হাসান। অভিনয়ে: জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।
► সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শাশুড়ির বিয়ে। পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে: মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
► রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: লন্ডনি জামাই। পরিচালনা: আল হাজেন। অভিনয়ে: রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ট্রাক ড্রাইভার। পরিচালনা: রুহুল আমিন শিশির। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

নাগরিক টিভি
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক: শেষের বিন্দু। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান প্রমুখ।

বাংলাভিশন
► রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক: জামাই বউ চোর। রচনা ও পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।
► রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ঝুমকা। পরিচালনা: শহীদ-উন-নবী। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি প্রমুখ।

মাছরাঙা টিভি
► বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: কিসমত। রচনা ও পরিচালনা: মিফতাহ আনান। অভিনয়ে: ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ।
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক: বজরা। রচনা ও পরিচালনা: সুমন ধর। অভিনয়ে: তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ।
► রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: হাউকাউ। পরিচালনা: এ কে পরাগ। অভিনয়ে: মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ