1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের মুসল্লিদের ঢল, হলো তিন জামাত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ১০:৩৩ am

ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল নামে। ঈদের নামাজের একটি জামাত হওয়ার কথা থাকলেও মুসল্লিদের চাপে মসজিদটিতে করতে হয়েছে তিনটি জামাত। সোমবার সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত, সোয়া ৮টায় দ্বিতীয় ও সবশেষ জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৮টায়।

ঈদের জামাত উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা ষাট গম্বুজ মসজিদের প্রাঙ্গনে ভিড় করতে থাকেন। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে মূল মসজিদ কমপ্লেক্সের বাহিরে করা হয় দুটি প্যান্ডেল।

সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা খালিদ। সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতের ইমামতি করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাতের ইমামতি করেন ষাট গম্বুজ মাদ্রাসার পরিভাষক ও মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।

প্রতিটি জামাতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। নামাজ শেষে মুসলিল্লগণ একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজ উপলক্ষে ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয়।

শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল ষাট গম্বুজ মসজিদ। সকাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব নিরাপত্তা প্রহরী, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাব ও সেনা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, ‘প্রতিবারের মতো এবারও ষাট গম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।’



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ