1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিতে ভরপুর: হাসনাত আব্দুল্লাহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ১:১৪ am

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামি ভরপুর। উনারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে-কাছে দিয়েও তারা যান না। অর্থাৎ, যারা সার্ভিস প্রোডিউস করে তারা কখনো সার্ভিসের কনজিউমার না। তাই লিডার শিপের জায়গায় গুণগত পরিবর্তন আনতে হবে। এসব ভণ্ড প্রতারকদের মুখোশ উন্মোচন করে দিতে হবে।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজে কিছু সুদখোর, ঘুসখোর আছে। আর কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনও স্কুলের ধারে কাছেও যায় না। কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের, আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না। সমাজ থেকে এসব প্রতিবন্ধকতা পরিস্কার করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কার করতে হবে। সুদ-ঘুস প্রথা থেকে বেড়িয়ে আসতে হবে।

দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে হাসনাত বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই দিয়েছে যারা কখনো দেবিদ্বারে থাকে নাই। যারা দেবিদ্বারের অলিগলি চেনে না। দেবিদ্বারে বাজার করে কখনও তারা খায় না। দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো তারা পড়াশোনা করে নাই। দেবিদ্বারের কী সমস্যা এটাই তারা জানে না। দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি। যদি আপনি এই ভূমির সন্তান না হন, এখানকার সমস্যা যদি আপনি না জানেন, তাহলে এই ভূমির সমস্যা আপনি কখনোই সমাধান করতে পারবেন না। ওরা মনে করে বংশের পরম্পরা মেইনটেইন করতে হবে, যার কারণে দেবিদ্বারে আসছে। আমরা যারা দেবিদ্বারে আছি, আমরা জানি এখানে কী কী সমস্যা।

এ সময় আরও বক্তব্য দেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন, পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও ইসলাম আরাফাত প্রমুখ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ