1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রাইভেটকার-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১১:১০ pm

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে ওই ভ্যানচালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই যাত্রী হলেন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মণ্ডল (৪০) একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৬০)।

আহতরা হলেন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ, বুরাইল গ্রামের আশরাফ আলী।

কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ তার ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভ্যানযাত্রী নিহত হন। আহত হন ভ্যানচালকসহ দুই যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালককে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ