1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাবিতে আছিয়ার গায়েবানা জানাজা ও কফিন মিছিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ১:৩৭ am

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার সেই শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছে ধর্ষণবিরোধী মঞ্চ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

পরে প্রতীকী কফিন নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল করেন। জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। জানাজা শেষে তিনি বলেন, ‘এই শিশুর মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। দ্রুত সময়ে এই ভয়াবহ হত্যার বিচার হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। শিশুটির জন্য পুরো জাতি দোয়া করছে।

এই শিশুটির মতো আর কোনো মেয়ের সঙ্গে যেন এমন না ঘটে।’
গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেন, ‘এই শিশুর হত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এমন খুনের বিচার মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না।’

তিনি বলেন, ‘এ হত্যাকারীর মৃত্যুদণ্ড এবং সাহায্যকারীদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আগামীর বাংলাদেশে ধর্ষণকে কেবল শারীরিক শ্লীলতাহানি হিসেবে নয়, হত্যার সমপরিমাণ নিকৃষ্ট অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে।’
গত ৬ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি। বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ