1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

এখনই ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না : রোহিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৬:৪৪ am

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিল রোহিত শর্মা। তাই অনেকে ধারণা করেছিলো এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে অবসরে যাবেন তিনি।

তবে ফাইনাল জয়ের পর রোহিত নিজেই জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না।

দুবাইয়ে ফাইনাল জয়ের পর রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় তার ভবিষ্যৎ নিয়ে। রোহিত বলেন, ‘আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায় তা নিশ্চিত করতেই কথাটা বললাম।’

নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে তারা ৪ উইকেটে হারিয়েছে।

রোহিতের অধীনে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। এরপর পরের বছর তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। আর এবার রোহিতের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল তারা।

২০০৭ সাল থেকে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ওয়ানডেতে ১১ হাজারের উপরে রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ