
নেত্রকোণায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রামমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে।
নেত্রকোণা শহীদ মিনার চত্বরে শুক্রবার বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন,নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,জেলা উদীচীর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান খান,অধ্যাপক হারাধন সাহা,নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী,সাংবাদিক পল্লব চক্রবর্তীসহ অন্যরা।