1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৪ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাল চট্টগ্রামবাসী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:৪৬ am

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনতা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদন দিয়ে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।

কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে সারিবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশ কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানালে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।

চার বছর অস্থায়ী এক শহীদ মিনার ব্যবহার করার পর এবারের একুশে ফেব্রুয়ারিতে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ