1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আটপাড়ায় বাস-সিএনজির সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫ ৭:২৬ pm

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী কামরুজ্জামান কামাল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজির আরো দুজন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী সড়কের বাগজান এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল নেত্রকোনা জেলা সদরে বসবাস করতেন। তবে প্রায়ই তিনি গ্রামের বাড়িতে আসা যাওয়া করতেন। বুধবার সকালে নেত্রকোনা থেকে সিএনজি দিয়ে আটপাড়া গ্রামের বাড়িতে আসছিলেন। এ সময় পথে নেত্রকোনাগামী বাসটির সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে মারা যান কামরুজ্জামান কামাল। এ সময় আরো দুজন আহত হন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে নেত্রকোনা শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিল।
পথে সড়কের বাগজান এলাকায় অটোরিক্সাটি পৌঁছলে বিপরীত দিক মদন থেকে নেত্রকোনা শহরের দিকে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রী বোঝাই একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কামরুজ্জামান কামাল মারা যান। এসময় গুরুতর আহত হন আরো দুইজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন,দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ