1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫ ৮:০৮ pm

নেত্রকোনার “মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের” উদ্যোগে দরিদ্র শিক্ষার্থী ,এতিম ও অসহায়ের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।

নেত্রকোনা সদর উপজেলার প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকেলে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

“মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ. ” প্রতিষ্ঠাতা সাংবাদিক আজাদ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার, আব্দুল মান্নান নন্দন, আবুল কালাম, দেলোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীদের অভিভাবকবৃন্দ।

“মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের” উদ্যোগে নেত্রকোনা জেলার সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৩০০শত গরীব ছাত্র ছাত্রী, এতিম ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়।

“মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন” ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক ও সসামাজিক সহায়তা মূলক কাজ করে আসছে। এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ঈদ, রোজা ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এই ফাউন্ডেশন এর উদ্যোগে নানান ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালক তাদের বক্তব্যে এই ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে আরও উন্নয়ন মূলক কাজ অব্যাহত রাখার জন্য সকলের সহায়তা কামনা করেন।
‌ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ