1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় টিকিট কালোবাজারির দায়ে ৩ ব্যক্তিকে অর্থদণ্ডসহ কারাদন্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ৮:০৭ pm

নেত্রকোনার মোহনগঞ্জে রেল স্টেশনে টিকিট কলোবাজারির দায়ে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক তিনজনকে অর্থদন্ডসহ ১০ দিন করে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার টেংরাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র ছেলে মো. খসরু (২৫) ও একই ‍গ্রামের মৃত মুসলিম উদ্দিনে’র ছেলে ফুল মিয়া (৪৫) অন্যজন জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহ’র ছেলে আবু সাইম (২৫)।

কালোবাজারি খসরু ও সাইমকে পাঁচশো টাকা এবং ফুল মিয়াকে নয়শো টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার আনুমানিক রাত ৭টার দিকে নেত্রকোনায় দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদী’র নেতৃত্বে মোহনগঞ্জ রেলস্টেশনে অভিযানের মাধ্যমে টিকেট কালোবাজারি খসরু, সাইম ও ফুল মিয়া নামে তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর একটি টহল দল।

পরে মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করেন। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সাজাপ্রাপ্ত তিনজনকে মোহনগঞ্জ থানা পুলিশেরে কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ হেফাজতে থাকার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম জানান, সাজাপ্রাপ্ত তিন আসামিকে আগামিকাল রেল পুলিশের সহায়তায় জেলা কারাগারে প্রেরণ করা হবে।
‌ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ