1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাজাখস্তানে বিমান দুর্ঘটনা: ক্ষমা চাইলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:০১ am

রাশিয়ার আকাশসীমায় ক্ষতিগ্রস্ত একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই ঘটনায় রাশিয়াকে দায়ী করার ক্ষেত্রে সরাসরি কিছু বলেননি তিনি। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই ভূপাতিত করেছে।

গতকাল শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ‘(প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটা দুঃখজনক ঘটনাটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

এ ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি তিনি গভীর ও আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।’
গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল ফ্লাইট জে২-৮২৪৩। তবে রাশিয়ার ওই অঞ্চলের কয়েকটি শহরে ইউক্রেনীয় ড্রোন হামলা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে বিমানটিকে অন্য দিকে পাঠিয়ে দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, চেচনিয়ায় অবতরণের চেষ্টা করতে গিয়ে আজারবাইজান এয়ারলাইনসের যাত্রীবাহী প্লেনটি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে আক্রান্ত হয়।

এর ফলে সেটি দিক পাল্টে কাস্পিয়ান সাগর অতিক্রম করতে বাধ্য হয়। বিমানটি কাস্পিয়ান সাগর পার হয়ে কয়েক’শ মাইল দূরের কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের দিকে যায়, কিন্তু শহরটির কয়েক কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয় এবং এই দুর্ঘটনায় প্লেনের ৬৭ আরোহীর মধ্যে ৩৮ জন প্রাণ হারান।
সূত্র : রয়টার্স



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ