1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢামেকে ২১ দালাল আটক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ৬:২০ pm

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে নারীসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।

ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবনের প্যাথলজি বিভাগসহ ঢামেক হাসপাতালের বিভিন্ন প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সুমন (২৫) (সাজা তিন মাস), সাইদুর রহমান (৩০) (সাজা এক মাস), শিশির আহমেদ (২১) (জরিমানা এক হাজার টাকা), কাউসার (৩০) (সাজা এক মাস), আরিফ (১৯) (রাজা ৩ মাস), নজরুল ইসলাম (৪০) (সাজা এক মাস), সাগর (২৭) (সাজা ১৬ দিন), রিমন (২৩) (সাজা তিন মাস), জয়দেব বর্মন (৩২) (জরিমানা ১০০০ টাকা), মাহমুদা বেগম (৫৩) (সাজা ৩ দিন), মুনতাহার বেগম (২৩) (জরিমানা ১০০০ টাকা), মমতাজ বেগম (৬০) (৭ দিনের সাজা), শেফালী আক্তার (৬৫) (তিন দিনের কারা ভোগ), মোর্শেদা বেগম (৪০) (১০০০ টাকা জরিমানা), শাহিনুর বেগম (৪৫) (এক মাসের কারা ভোগ), শাহনাজ বেগম (৪০) (১০০০ টাকা জরিমানা), শিউলি বেগম (৪২) (১০০০ টাকা জরিমানা), শিউলি বেগম (৪০) (১০০০ টাকা জরিমানা), মর্জিনা বেগম (৪৫) (১০০০ টাকা জরিমানা), সাইফুল (৩২) (সাত দিনের কারা ভোগ) ও রাজিব (২৪) (সাত দিনের কারা ভোগ)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, আমাদের কাছে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেলে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগে ছিল। তাই আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সহায়তায় হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ওই ২১ জনকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, দালাল চক্র নির্মূলে এটি একটি নিয়মিত অভিযান। এখন থেকে এই অভিযান সবসময় চলমান থাকবে। আমরা চাই দালালমুক্ত ঢাকা মেডিকেল। আমাদের এখানে চিকিৎসা নিতে এসে যেন কোনো রোগী প্রতারণার ফাঁদে না পড়ে এই বিষয়টা লক্ষ্য রেখেই ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ