1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ ১১:৩২ pm

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রিফাত, হৃদয় ও ইয়াসিন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। সে অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরো জানায়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ