1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

নেতাকর্মীদের ভারে ভেঙে পড়লো বিএনপির সমাবেশের মঞ্চ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ২:১০ pm

সিরাজগঞ্জে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়েছে বিএনপির ‘সম্প্রীতির সমাবেশ’র মঞ্চ। এতে ২০-৩০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভেঙে যাওয়া মঞ্চের সামনের একটি টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে এ ঘটনা ঘটে। মঞ্চ ভেঙে পড়ার সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম আলীম বক্তব্য দিচ্ছিলেন।

এর আগে দুপুর দুটা থেকে সমাবেশে যোগ দিতে বাজার স্টেশনে ভিড় করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেওয়া অনেক নেতাকর্মী মঞ্চে থাকা নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। কেউ কেউ মঞ্চেই অবস্থান নেন। এরই এক পর্যায়ে বিকেল ৫টার দিকে নেতাকর্মীর ভারে ভেঙে পড়ে মঞ্চটি।

উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব জাগো নিউজকে বলেন, অতিরিক্ত নেতাকর্মীর ভারে মঞ্চটি একদম ভেঙে পড়ে। এতে আমি নিজেও আহত হয়েছি। তবে এ ঘটনায় মঞ্চে থাকা নেতাকর্মীদের হাত পায়ে হাল্কা ব্যথা ও কাটা ছাড়া কেউ গুরুতর আহত হননি।

ভেঙে পড়া ওই মঞ্চে সমাবেশের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম আলীম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-উর-রশিদ খান হাসান, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ শতাধিক নেতাকর্মী ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ