1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৫৪ am

মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন ও তার ভাইকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে ১৪ এপিবিএনের উপ-অধিনায়ক এসপি আরেফিন জুয়েল।

গ্রেপ্তারকৃত নবী হোসেন (৪৭) ও তার ছোট ভাই সৈয়দ হোসেন ওরফে বুলু (৪৫) উখিয়ার পালংখালী ইউনিয়নের ক্যাম্প-৮/ওয়েস্ট এর বি/ব্লকের বাসিন্দা মৃত মোস্তাক আহমেদের ছেলে।

নবী হোসেন মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) প্রধান। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও উখিয়ার ৩২টি রোহিঙ্গা শিবিরে হত্যা, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

১৪ এপিবিএনের উপ-অধিনায়ক এসপি আরেফিন জুয়েল বলেন, ৩১ আগস্ট ভোর রাতের দিকে পালংখালী ইউনিয়নের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ নম্বর শিবিরের বি-ব্লক থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ