1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রিয়নবী সা. যে ধরনের খাবার খেতেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ১২:৫৮ pm

খাবারের সময় রাসূল সা.-এর সামনে যা আসতো তিনি তা তৃপ্তি নিয়ে খেয়ে নিতেন। আর যা নেই তা নিয়ে ভাবতেন না। হালাল ও পবিত্র সবধরনের খাবার খেয়ে নিতেন। তবে অরুচিকর কিছু হলে তা হারাম না হলেও বিরত থাকতেন।

তিনি কখনো কোনো খাবারের দোষ-ত্রুটি ধরতেন না। ভালো মনে হলে খেতেন, নইলে এমনভাবে রেখে দিতেন যেন তিনি সেটা অনভ্যাস বশত রেখে দিয়েছেন। ব্যক্তিগত অরুচির কারণে তিনি কোনো খাবার কারো জন্য অবৈধ বলেননি।

হালুয়া ও মধু তাঁর প্রিয় খাবার ছিল। তিনি উট, ভেড়া, মুরগী, দুম্বা, খরগোশের গোশত খেতেন। বকরির গোশতও খেতেন রাসূল সা.। সামুদ্রিক জীব, মাছও খেয়েছেন।

কাচা-পাকা খুরমা খেতেন তিনি। দুধ, ছাতু, পানি মেশানো মধুও খেতেন রাসূল সা.। খেজুর ভেজানো পানি, দুধ ও আটা দিয়ে তৈরি পিঠা খেতেন। পনীর, পাকা খেজুর, সিরকা, গোশতের ঝোল, চর্বি দিয়ে রান্না করা ঈহালা দিয়ে রুটি খেতেন।

ভূনা গোশত, কলিজা খেতেন। লাউ তরকারিও খেতেন রাসূল সা.।

রাসূল সা.-এর অভ্যাসই ছিল ক্ষুধা মেটানোর জন্য তিনি যা পেতেন খেতেন, কিছু না থাকলে কখনো রাগারাগি বা মন্দ আচরণ করতেন না। ক্ষুধার যন্ত্রণায় তিনি পেটে পাথরও বেধেছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ