1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হরিয়ানায় পুরস্কার পেলো বাংলাদেশের দুই ছবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ৯:২৭ pm

ভারতের হরিয়ানা রাজ্যে শুরু হয়েছিল হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪। সেখানে অংশ নিয়েছিল দেশের দুটি ছবি। সুখবর হলো, এরইমধ্যে খবর এসেছে পুরস্কৃত হয়েছে ছবি দুটি।

জানা গেছে, হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে সুপিন বর্মন ও শায়লা রহমান তিথির দুটি চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে দুইটি পুরস্কার অর্জন করেছে।

নির্মাতা সুপিন বর্মন উৎসবে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ, গত ৭ আগস্ট জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুরু হয় উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের গৌরবময় হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র চলচ্চিত্র উৎসব ২০২৪ । ৭ম বারের বর্ণিল এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বগুড়ায় নির্মিত সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ লেটার অব পোস্টমাস্টার’ এবং শায়লা রহমান তিথির চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয় বাংলা ’। উৎসবে গত ৯ তারিখে নির্মাতা সুপিন বর্মন হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন ।

আজ দুপুরে উৎসব ভেন্যু থেকে নির্মাতা সুপিন বর্মন জানান গতকাল ১১ আগস্ট রাত আটটায় হরিয়ানার কুরুক্ষেত্র শহরে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘আ লেটার অব পোস্টমাস্টার বেষ্ট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম এওয়ার্ড এবং শায়লা রহমান তিথির ‘জয়বাংলা’ চলচ্চিত্রটি বেস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর বিভাগে পুরস্কৃত হয়। হরিয়ানার শিল্প,সংস্কৃতি ও চলচ্চিত্রের বিকাশের লক্ষ্যে সংগঠক, নাট্যকার ও নাট্য পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী ও কয়েকজন বন্ধু মিলে প্রথম হরিয়ানায় এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও চলচ্চিত্র প্রেমীদের মিলনমেলায় পরিনত হয় উৎসবটি। উৎসব পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী জানান বিভিন্ন দেশ থেকে অফিসিয়ালভাবে নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে জুরিবোর্ড সদস্যদের বিচার কার্যে বিভিন্ন ক্যাটাগরীতে সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হয়, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয় সম্মাননা স্মারক।

সমগ্র উৎসবজুড়ে ছিলো তারকাদের সরব উপস্থিতি।
পুরস্কার পাওয়ার পর নির্মাতা সুপিন বর্মন বলেন উৎসবে উপস্থিত থেকে ‘আ লেটার অব পোস্টমাস্টার ‘ চলচ্চিত্রটি পুরস্কার গ্রহণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টারের কেন্দ্রীয় চরিত্র রতনকে ঘিরে আবর্তিত হয়েছে এক কাল্পনিক গল্প। ছবিটিতে রতন চরিত্রে অভিনয় করেছেন রিয়া মোহন্ত এছড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়,সাদেকুর রহমান সুজন,নিভা রানী সরকার,শাহাদাত হোসেন, মিজানুর রহমান,উৎপল দত্ত প্রমুখ। চলচ্চিত্রটি ইতোমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হচ্ছে।

অপরদিকে শায়লা রহমান তিথির মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জয়বাংলা ইতোমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সাজিন আহম্মেদ বাবুর সংলাপ ও চিত্রনাট্যে শায়লা রহমান তিথির গল্প ও পরিচালনায় জয়বাংলা প্রযোজনা করেন কবি জসিম চৌধুরী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনবদ্য সত্য ঘটনার আলোকে নির্মিত এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারজানা চুমকিসহ আরো অনেকে। ৫ দিনব্যাপি এ উৎসবটি গতকাল ১১আগস্ট সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদানের মধ্যদিয়ে শেষ হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ