
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাঝারি-পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উত্পাদন পুনরায় শুরু করার হুমকিতে জার্মানি বিচলিত হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্টিয়ান ফিশার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করলে, আমরা এ ধরনের বিবৃতিতে ভয় পাব না’।