1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্যারিস অলিম্পিক: দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলায় তোলপাড়!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ১০:২১ am

প্যারিসের সিন নদীতে জমাকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে অলিম্পিক গেমসের। এই উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টের সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মার্চপাস্টের সময় দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের উত্তর কোরিয়া বলে পরিচয় করিয়ে দেয় উপস্থাপক। যা নিয়ে বিপাকে পড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

শুক্রবার (২৭ জুলাই) মার্চপাস্টে দক্ষিণ কোরিয়ার নৌযান দৃশ্যমান হতেই ঘোষক পরিচয় করিয়ে দেন এভাবে, ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া।’ যা শুনে অনেকেই চমকে ওঠেন। কারণ এটি উত্তর কোরিয়ার সরকারি নাম! তাই ঘোষণাটি হতো এভাবে ‘দ্য রিপাবলিক অব কোরিয়া’, এটি দক্ষিণ কোরিয়ার সরকারি নাম।

দুই ভাষাতেই (ফরাসি ও ইংলিশ) দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার নামে। কিন্তু দুই বৈরি দেশের পরিচয়ে এই ভুল নিয়ে তোলপাড় তৈরি হওয়াই যে স্বাভাবিক!
অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য ক্ষমা চেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক মার্ক অ্যাডামস। তিনি বলেছেন, স্পষ্টভাবে এজন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। চলমান প্রক্রিয়ার মাঝেই এই ভুল হয়ে গেছে। সেই (উদ্বোধনী অনুষ্ঠানে) সন্ধ্যায় অনেকগুলো ঘটনা ঘটছিল, এরই মাঝে ভুল হয়েছে, আমরা শুধু ক্ষমাই চাইতে পারি।

এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ক্ষমা প্রার্থনা করে কোরিয়ান ভাষায় একটি পোস্ট করেছে।

পোস্টে তারা লিখেছে, উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ