1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুহুরি নদীর পানি বিপদসীমার ওপর, বাঁধ ভাঙার শঙ্কা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ৫:৪১ am

ভারী বৃষ্টিপাত ও ভারতীয় উজানের পানিতে মুহুরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভাঙার শঙ্কা রয়েছে।

সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী কাঁচাবাজার সংলগ্ন এলাকা দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্লাবিত হয়েছে।

ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ভারতীয় উজানের কারণে মুহুরি নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এখনো নদীর পানি বাড়ছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, ফুলগাজী উপজেলার দৌলতপুর, বরইয়া, ঘনিয়ামোড়া এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। নদীর পানি বাড়ছে।

এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর পানি ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানিতে ইতোমধ্যে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার আমজাদহাট ইউনিয়নের গইয়াছড়া এলাকায় কহুয়া নদীর পানি প্রবেশ করছে। দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবারসহ অন্যান্য সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ইউএনও।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ