1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিছনাকান্দিতে বের হচ্ছে গ্যাস, নমুনা সংগ্রহ বাপেক্সের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪ ৬:২৩ am

সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি সড়কের পাশে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস। গত পাঁচ দিন ধরে এই অবস্থা দেখে স্থানীয় লোকজনের মধ্যে কৌতুহল বাড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্যাস উদগিরণের দৃশ্য অনেকেই শেয়ার করেন। খবর পেয়ে রবিবার ঘটনাস্থল উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙা (আনফরের ভাঙা) এলাকা পরিদর্শন ও গ্যাসের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্সে) প্রতিনিধি দল।

স্থানীয় সূত্র জানায়, গত বন্যার সময় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে আনফরের ভাঙা নামক স্থানে পানিতে বুদবুদ হতে দেখেন স্থানীরা। পানি নেমে গেলে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নাসির উদ্দিন ওইস্থানে লাইটার জ্বালালে ধপ করে গ্যাসের আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করেন এবং এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্স কর্তৃপক্ষকে খবর দেন।

রবিবার দুপুরে বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের ব্যবস্থাপক এস এম নাফিফুন আরফিন ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন। এসময় বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের সহকারী ব্যবস্থাপক মুহিত আলম ও সিলেট গ্যাসফিল্ডের সহকারী ব্যাবস্থাপক শুভঙ্কর সরকার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিলেট গ্যাসফিল্ডের সহকারী ব্যবস্থাপক শুভঙ্কর সরকার জানান, মাটির নিচ থেকে বের হওয়া গ্যাস বায়োগ্যাস না ন্যাচারাল গ্যাস তা নিশ্চিত হওয়া যায়নি। আপাতত স্থানটি মাটিচাপা দিয়ে রেড জোন হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে জনসাধারণকে দূরে রাখার ব্যবস্থা নিতে বিছনাকান্দি ইউপি চেয়ারম্যানকে সুপারিশ করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বুঝা যাবে এই গ্যাস বায়ো, ন্যাচারাল না থার্মোজনিক।

বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের ব্যবস্থাপক এস. এম. নাফিফুন আরফিন জানান, বাপেক্সের ল্যাবে পরীক্ষার জন্য গ্যাসের ৩ বোতল নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর গ্যাস প্রাপ্তির সম্ভাবনা থাকলে সার্ভে করা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ