1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করলো পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪ ৪:৩৯ pm

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেট ও আশপাশের সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১ জুন) এই অভিযান রাজধানীর নিউমার্কেট এলাকায় পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের মো. জয়নুল আবেদীন বলেন, যান চলাচল স্বাভাবিক করার জন্য এ অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশে এবং গাউছিয়া মার্কেট থেকে বাটা সিগন্যাল পর্যন্ত অবৈধভাবে সড়ক দখল করে দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়ক দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, নিউমার্কেট এলাকায় চলাচলকারী যাত্রী ও পথচারীরা পুলিশের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করছেন। ডিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ