
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে তোলা হয়েছে। তারা হলেন– আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।
শুক্রবার (২৪ মে) বিকেল ৩টা ২৮ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সিএমএম কোর্টের হাজতখানা থেকে তিন আসামিকে আদালতের এজলাসে তোলা হয়।
আদালতে তোলার সময় দেখা যায়, শিলাস্তি রহমান দুই নারী পুলিশের কাঁধে মুখ লুকিয়ে হাঁটতে হাঁটতে আদালতে যান। এসময় তিনি মুখে মাস্ক পরে ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস