1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমোহনে শান্তি সংঘের ঈদ উপহার বিতরণ

মাহবুব আলম, লালমোহন (ভোলা)
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ ১০:৫০ pm

ভোলার লালমোহনে বাংলাদেশ শান্তি সংঘের ভোলা জেলা শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জোহরবাদ স্থানীয় ফজর আলী দাখিল মাদ্রাসার মিলনায়তনে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা সদরঘাটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফজলুর রহমান।

সভায় হাসনাইন আল মুসার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি ও ফরাজগঞ্জ টিচার্স এসোসিয়েশন এর আহ্বায়ক মোঃ মাহবুব আলম। স্বাগত বক্তব্য রাখেন শান্তি সংঘ ভোলা জেলা কমিটির সহ-সভাপতি মাওঃ কাজী এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম ইকবাল, শান্তি সংঘের সাধারণ সম্পাদক মোঃ শাকিল হোসেন পলাশ, মাওঃ মিজানুর রহমান, মোঃ আল আমিন প্রমুখ। সভা শেষে প্রায় শতাধিক দুস্থ নারী পুরুষের মাঝে নগদ ১০০০ টাকা করে ঈদ উপহার বিতরণ করা হয়। সভায় বক্তারা শান্তি সংঘের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশী অবদান রাখার আশা প্রকাশ করেন এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের কল্যাণ ও তৌফিক কামনা করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ