
নীলফামারীর ডোমারে বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৮এপ্রিল) বিকালে বন্ধন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেনের পৃষ্ঠপোষকতায় ডোমার বাজারস্থ রেলঘুন্টি মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় সাড়ে ৩শ রোজাদার মুসল্লীর মাঝে ইফতার বিতরণ করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী,অটোচালক ,ভ্যান চালক রোজাদারদের হাতে ইফতার তুলে দেন। এসময় যুবলীগ নেতা আরিফ বিন রশিদ দীপ, জয়নাল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই