1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মহেশপুর সীমান্তে ডলার ও রুপিসহ ভারতীয় পুলিশ আটক

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১১:৩০ pm

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। আটককৃত পি.ভি.জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তার সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তার পরিচয় নিশ্চিত করেছেন। ৫৮ বিজিবি ও মহেশপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২মার্চ) বিকালে মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় মাঠিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার কাওছারের নেতৃত্বে সিলভারাজকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ১৫০ ইউএস ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতর দেওয়া তথ্যমতে, তার বাড়ি ভারতের তামিলনাড়– প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে। সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য। ৫৮ বিজিবির অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী জানান, আটক ব্যক্তি তাদের কাছে জানিয়েছেন তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবশ করছিলেন। তার মুঠোফোনে তামিলনাড়ু পুলিশে কর্মরত ছবি ও পরিচয়পত্র মিলেছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, আটক ভারতীয় পুলিশের বিরুদ্ধে মহেশপুর থানায় মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ