1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ১১:০৭ pm

“সেবার ব্রতে চাকরি” গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শহরের পুলিশ লাইন্স স্কুলে শনিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলায় এবার ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।এর আগে, গত ২০ ফেব্রুয়ারি প্রাথমিক বাছাই পর্ব শেষে ধারাবাহিক ভাবে এ নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় ধাপ সম্পন্ন করা হয়।

গাইবান্ধার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ কামাল হোসেন (পিপিএম) উপস্থিত থেকে এ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।

পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনোরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সুযোগ নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অফিসারসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ পরীক্ষার ফলাফল আগামী ২৩ মার্চ সকালে পুলিশ লাইন্স গাইবান্ধার ড্রিল শেডে প্রকাশ করা হবে। সেইসাথে ওইদিনই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা নেয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ