
পিতা মাতাকে দেবতার ন্যায় পূঁজা করলে কোনও সন্তান বিপথগামী হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য।
শুক্রবার দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলাধীন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে পিতা মাতার পূঁজা অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, পিতা-মাতা ও সন্তান যদি একে অপরের প্রতি দ্বায়িত্ববান হলে সমাজ সুশৃঙ্খল থাকবে, অপরাধ প্রবনতা কমে যাবে, রাষ্ট্র উপকৃত হবে।
এসময় অন্তত ১০০জন সন্তান তাদের পিতামাতার পূঁজা অর্চনা করেন এবং মন্ত্র পাঠ করেন অতিরিক্ত আইজিপি। অনুষ্ঠানে উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন সাহা, কলামাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল হকসহ এলাকার হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই