1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাইবান্ধায় ওয়ান সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩জন গ্রেফতার

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ১১:৪৬ pm

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কালো রংয়ের একটি দেশীয় তৈরি এক নলা বিশিষ্ট সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিস সুপার কামাল হোসেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া গ্রামের মৃত নুরনবী মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দারিয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল (৫২) ও সাং-উত্তর ঘাগোয়া (সরকারপাড়া) গ্রামের খোকা মিয়া (৬০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি অভিযান পরিচালনা করে। এ সময় ঘাগোয়ার সরকারপাড়ার জাকির হোসেন জাফরুলের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের বালুর নিচ থেকে অস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট আইনে মামলা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি পাওয়া পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরির্দশক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা প্রমুখ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ