1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় শিশু সাজ্জাদ নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ১১:৪১ pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী শিশু সাজ্জাদ হোসেন (৬) ছিটকে পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের আরো ৪ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আ লিক সড়কের ঠুটিয়াপাকুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের সুজন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠুটিয়াপাকুর বাজার হতে শিশু সাজ্জাদ তার দাদীর সাথে ভ্যান যোগে পলাশবাড়ী পৌরশহরে যাচ্ছিল। এসময় গাইবান্ধা থেকে বগুড়াগামী শামীম-শাওন পরিবহনের একটি বাস ওইস্থানে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাজ্জাদের মৃত্যু হয়। আহত আরো ৪ যাত্রী।

থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। মরদেহ উদ্ধার করে স্বজন নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাসহ বাসটি আটক করা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ