1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসরায়েলে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলল ভারত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ১০:২৬ pm

ইসরায়েলে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার চলে যেতে বলা হয়েছে। লেবানন সীমান্তে এক ভারতীয় নিহত হওয়ার পর এ সতর্কবার্তা এলো।

সোমবার মার্গালিওটের একটি বাগানে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ওই ব্যক্তি প্রাণ হারান। এতে দুই ভারতীয় নাগরিক গুরুতর আহত হন।

দিল্লিতে ইসরায়েলি দূতাবাস হামলার পেছনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে। ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের সব নাগরিককে সীমান্ত থেকে দূরে অবস্থান নিতে বলেছে।

এক্স হ্যান্ডলে এক পোস্টে দূতাবাস বলছে, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেছিল।

দূতাবাস সরাসরি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেনি কিংবা হতাহতের সংখ্যাও উল্লেখ করেনি। ভারত ও ইসরায়েল-দুই দেশেরই গণমাধ্যমের খবর বলছে, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। অন্যদিকে দিল্লিতে ইসরায়েলি দূতাবাসও ওই ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানা যায়, নিহত ব্যক্তি একটি খামারে কাজ নিয়ে মাত্র দু মাস আগে ইসরায়েলে গিয়েছিলেন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর আগে জানায়, তারা লেবাননের সেই স্থানে হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, যেখান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ