1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হত্যা মামরায় দুই জনকে ফাঁসির আদেশ

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪ ১১:৪৩ pm

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মশিয়ার রহমানকে হত্যার দায়ে দুই জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা দায়রা জজ মোঃ নাজিমুদৌলা এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলো, আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ্বাস ও মোঃ মনিরুল বিশ্বাস রেন্টু। মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ২৬ মে ভিকটিম আন্দুলিয়া গ্রামের এস,এম মজিবর রহমান বিশ্বাসের ছেলে মশিয়ার রহমান বাড়ি বৈঠকখানাতে বসে ছিলেন। এ সময় আসামীরা তাকে টেনে হিচড়ে বাড়ির টিউবয়েলের পাশে নিয়ে রামদা ও লাঠেসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। পরদিন তার ছোট ভাই মতিয়ার রহমান বাদি হয়ে ৮ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমানে দোষি প্রমানিত হওয়ায় লিটন বিশ্বাস ও মনিরুল বি রিন্টুকে ফাঁসির আদেশ দেন বিচারক। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বাকি আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। নিহতর ছোট ভাই আবির হাসান ডলার অভিযোগ করেন, জমিজমির ভাগ বন্টন নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বহু আগে থেকেই তাদের মতবিরোধ চলে আসছিল। তিনি আরো জানান, নিহত হওয়ার আগেও মসিউর রহমানকে আরো দুইবার কুপিয়ে আহত করে আসামীরা। কিন্তু পরের বার তার ভাই বঁচতে পারেনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ