1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মণিরামপুর বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৯:৫৪ pm

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় যশোরের মণিরামপুর বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৪ মার্চ) যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শেখ নাজমুল হুসাইন আসামিদের আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আসামিরা হলেন- মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, মণিরামপুর থানা বিএনপির সদস্য ও মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দীন, কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, ইত্যা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান আলী, কাশিমনগর ইউনিয়ন বিএনপির সদস্য মাস্টার শহিদুল ইসলাম ও মণিমপুর থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান।

আসামিপক্ষের আইনজীবী ও মণিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, ২০২৩ সালের ৩০ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পরের দিন উপজেলার বেগারিতলায় আমাদের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন এমন অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মণিরামপুর থানা বিএনপির ২৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা করে।

সেই মামলায় উচ্চ আদালত থেকে এই ৮ নেতাকর্মী ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা সোমবার যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ