1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এনআইডি সংশোধনের আবেদন করেছিলেন বৃষ্টি খাতুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪ ১১:৪৭ pm

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রী তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করেছিলেন বলে জানা গেছে।সেই আবেদনে এনআইডিতে থাকা বৃষ্টি খাতুন নামের পরিবর্তে অভিশ্রুতি শাস্ত্রী করার আবেদন করেছিলেন তিনি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এনআইডি সংশোধনের জন্য ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করেন বৃষ্টি খাতুন। আবেদনে তিনি নামের পাশাপাশি পিতার নাম সবুজ শেখের পরিবর্তে মো. শাবরুল আলম এবং জন্ম তারিখ ১৯৯৮ সালের ৯ মার্চের পরিবর্তে ২০০০ সালের ২৫ ডিসেম্বর সংশোধন চান।তার সেই আবেদনটি এখনো ‘গ’ ক্যাটাগরিতে পড়ে আছে।

ইসির সূত্র আরও জানায়, এনআইডি সংশোধনের আবেদনের সঙ্গে বৃষ্টি খাতুন ২০২২ সালের নিবন্ধন করা জন্মসনদ, পিতার এনআইডি, নাগরিকত্ব সনদ দাখিল করেছেন। তবে তিনি যে জন্মসনদ দাখিল করেছেন, সেই নম্বর এবং সেখানে থাকা জন্ম তারিখ দিয়ে অনলাইনে খুঁজতে গেলে আরেকজনের তথ্য আসে। তাই বৃষ্টির দাখিল করা জন্ম সনদটি এডিট করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ