1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ১০:২৭ pm

নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের দুই যুগে পদার্পণ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সোয়া ৪ টার দিকে শহরের আতিয়ার কলোনীতে অবস্থিত সংগঠনটির সামনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ- সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রকাশনা ও প্রচার সম্পাদক রেজা মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক সায়মা পারভীন রুহী, জ্যেষ্ঠ সদস্য রফিকুল বারী বাবলু, তথ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান নিশান, পাঠাগার সম্পাদক শামীম সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনন্দ রায়, কার্যনির্বাহী সদস্য মালেকুজ্জামান সবুজ, সসস্য আব্দুল মালেক, মোছা: শান্তা প্রমূখ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (৮ মার্চ) র‍্যালী, চিত্র ও চারুকর্ম প্রদর্শণী, সাংস্কৃতিকসহ সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইদিন সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দিবেন প্রধান অতিথি জাতীয় সংসদের নীলফামারী-৪ আসনের সাংসদ আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ