
নীলফামারীর ডোমার সাব-রেজিস্ট্রার অফিসের থাম বইয়ে (টিপ বহি) টিপের জায়গায় কালি ঢেলে পালানোর সময় রবিউল আলম(৪৫) নামে এক ব্যক্তিতে আটক করেছে স্থানীয়সহ অফিসের কর্মচারীরা। পরে রবিউল আলমকে থানা পুলিশের হাতে সোর্পদ করা হয়। ঘটনাটি বৃহষ্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ডোমার সাব-রেজিস্ট্রার অফিসে ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, ডোমার সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহায়ক রুমা আক্তার ও সিনিয়র নকল নবীশ শুশীল চন্দ্র রায় টাকার বিনিময়ে থাম বই(টিপ বহি) বের করে দেখাতে গেলে ঘটনাটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নকল নবীশ বলেন টিপ বহি বের করতে গেলে আদালতের অনুমতি লাগে। সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থিত থাকলে তার অনুমতি নিয়ে বের করতে পারবে। ঘটনার দিন দলিল সম্পাদন কাজ বন্ধ থাকলেও অন্যান্য কার্যাক্রম যথা নিয়মে চলছিল। কিন্তু অফিস সহায়ক রুমা আক্তার ও নকল নবীশ শুশিল রায় আইনি কোন নিয়ননীতি তোয়াক্কা না করে বইটি বের করেন।কার অনুমতিতে টিপসহি বইটি বের করেছেন জানতে চাইলে নকল নবীশ শুশিল রায় সাব-রেজিস্ট্রার অফিস হতে শটকে পরে।
অফিস সহায়ক রুমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার সময় আমি ট্রেজারী অফিসে ছিলাম। অফিসের চাবি পিওনের কাছে ছিল। সে বলতে পারবে আসলে কি হয়েছিল।
ডোমার সাব-রেজিস্ট্রার মাহাফুজুর রহমান মুঠেফোনে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থা গ্রহন করা হবে।
ডোমার থানা অফিসার ইনচার্জ সাঈদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রবিউলকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই