1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পলাশবাড়ীতে রংধনু’র এক দশক পূর্তি উপলক্ষে বৃক্ষরোপন

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০৯ pm

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু উন্নয়ন সংস্থার এক দশক পূর্তি উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার মনোহর ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ, ঔষধী ও শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ লাগানো হয়।

এ বৃক্ষরোপন কর্মসূচিতে সংস্থার সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক রায়হান আকন্দ, প্রচার প্রকাশনা সম্পাদক এসএইচএম নিশান মন্ডলসহ রংধনু উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটি এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য; ২০১৪ সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে রংধনু উন্নয়ন সংস্থা। কাজের ধারাবাহিকতায় ২০১৮ সালে গাইবান্ধা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হওয়ার পর গাইবান্ধা সদর ও পলাশবাড়ী থানার মনোহরপুর ও হরিনাথপুর এবং সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। ১০ বছরের পথচলায় সংস্থাটি শুরুর সময় থেকে এখন পর্যন্ত রংধনুর একঝাক শিক্ষিত তরুণ যুবক স্ব-উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারীতে সরকারি নির্দেশনা জনগণের মাঝে প্রচার এবং বাস্তবায়ন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণসহ নানা কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করেছে সংগঠনটি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ