
লালমোহনের বিচ্ছিন্ন চর এলাকার একটি স্কুলের শহিদ মিনারকে সবার সামনে ব্যতিক্রমভাবে উপস্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. তৌহিদুল ইসলাম। এবারের একুশের প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সবগুলো ব্যানারে তিনি অন্য শহিদ মিনারের ছবি না দিয়ে লালমোহনের দুর্গম এলাকা চর কচু্য়াখালী শহিদ আওলাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শহিদ মিনারের ছবি ব্যবহার করেছেন। এমনকি নিজের ফেসবুকেও একুশের শুভেচ্ছা কার্ডে এই ছবিটি ব্যবহার করেছেন।
তার এই ভাবনায় লালমোহনের মাননীয় এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর উন্নয়নের একটি নমুনা প্রকাশ হয়েছে।
লালমোহনে গত ডিসেম্বর মাসে যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌহিদুল ইসলাম। তিনি এর আগে ভোলা সদরে উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। সেখানে থাকা অবস্থায় গত অক্টোবর মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হয়েছিলেন। আবারো স্যারের সাফল্য কামনা করছি।
এ প্রসঙ্গে ইউএনও মো. তৌহিদুল ইসলাম বলেন, গত ১২ ডিসেম্বর ২০২৩ তারিখ লালমোহন উপজেলায় যোগদানের পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমোহন উপজেলার দুর্গম চর চরকচুয়াখালী সরকারি শহীদ আওলাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি পরিদর্শন করি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকাবাসী জানান যে, এ দুর্গম চর এলাকার বিদ্যালয়টিতে কোন শহিদ মিনার নাই। ফলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে তারা কখনোই কোন শহিদ মিনারে ফুল দেয়ার সুযোগ পান নাই। পরবর্তীতে, জেলা প্রশাসক ভোলা স্যারের মাধ্যমে বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়ের কাছে উক্ত বিদ্যালয়টিতে একটি শহিদ মিনার নির্মাণের জন্য আবেদন করি। মান্যবর বিভাগীয় কমিশনার, বরিশাল স্যার বিদ্যালয়টিতে একটি শহীদ মিনার নির্মাণের জন্য অনুদান প্রদান করলে আমরা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নির্দেশনায় ২১ ফেব্রুয়ারির আগেই শহিদ মিনারটি নির্মাণের কাজ সম্পন্ন করি। আমরা অত্যন্ত খুশি যে, চরকচুয়াখালী শহীদ আওলাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহিদ মিনারে এ বছর প্রথমবারের মতো শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উক্ত বিদ্যালয় ও পাশের আরেকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ এলাকাবাসী শহিদ মিনারে পুষ্পস্তক অর্পণ করেন।
ভাষা শহিদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। লালমোহন উপজেলার প্রত্যন্ত চর এলাকার মানুষ যেন ভাষা শহিদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারেন, এ কারণেই এই দুর্গম চর এলাকায় শহিদ মিনারটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবনির্মিত এই শহিদ মিনারটি দেখে অন্যান্য বিদ্যালয়গুলোতে যেন শহিদ মিনার স্থাপন করা হয়, সেই লক্ষ্যকে সামনে নিয়ে এ বছর উপজেলা প্রশাসন, লালমোহন এর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ব্যানারে নবনির্মিত এই শহিদ মিনারের ছবি ব্যবহার করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই