1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন মির্জা ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৭ am

গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশাললাইজড হাসপাতালে যান বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যানের চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, কারাবন্দি অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় ৬ কেজি কমে গেছে, এছাড়া তার বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। আজ বিকেলে উনি (মহাসচিব) স্পেশাললাইজড হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গ্যাসস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিন তাকে দেখেছেন, প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন তার শারীরিক অবস্থা ভালো। বাসা থেকে তার চিকিৎসা চলছে। আগামী বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য আবারও তাকে হাসপাতালে যেতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত ২৮ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ