1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কারামুক্ত মির্জা ফখরুল ও আমীর খসরুর বাসায় বিএনপি নেতারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪৬ pm

তিন মাসের অধিক সময় কারাগারে থাকার পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জামিনে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মুক্তির পরপরই তাদের সঙ্গে দেখা করতে গেলেন বিএনপির সিনিয়র নেতারা। শুক্রবার  (১৬ ফেব্রুয়ারি) এই দুই নেতাকে দেখতে যান দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুলের গুলশানের বাসভবনে দেখা করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান ও অন্যান্য নেতারা।

শায়রুল কবির বলেন, এর আগে মহাসচিব সঙ্গে কৌশল বিনিময়ের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর বাসায় যান এই নেতারা। সেখানে তারা সদ্য কারামুক্ত নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের শারীরিক অবস্থায় খোঁজ খবর নেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ