1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কারাবন্দি বিএনপি নেতা চাঁদের বাড়ি রিজভী আহমেদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:৫১ pm

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে কারাবন্দি আবু সাঈদ চাঁদের অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে আবু সাঈদ চাঁদের বাড়িতে যান। এ সময় তার গুরুতর অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভ এর সাথে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোঁজখবর নেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, আরিফুর রহমান তুষার তার সঙ্গে ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘসময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়াও তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবন যাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তি দাবি জানান।

এ সময় রুহুল কবির রিজভী পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, এভাবে বেশি দিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। খুব অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পাবে। তিনি অবিলম্বে কারাবন্দি আবু সাঈদ চাঁদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ