1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লাশ নিয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২২ pm

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে (২৭) কুপিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নওয়াপাড়া পৌর যুবলীগ।

আসামিদের ধরে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। সোমবার বিকালে নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশ চলাকালে লাশবাহী অ্যাম্বুলেন্স উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাশ নিয়ে মিছিল করেন। নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে নুরবাগ এলাকায় এসে লাশ নিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস সনজিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রওশন কবির টুটুল, আহাদুর রহমান মামুন, উপজেলা যুবলীগ সদস্য শেখ ওলিয়ার রহমান, শেখ সম্রাট, উপজেলা তরুণ লীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহসহ যুবলীগ ছাত্রলীগের নেতারা।

উল্লেখ্য, রোববার রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদপাড়া এলাকায় স্বপ্ন ভিলার সামনে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ২২ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ