1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঞ্চিতজনদের সম্মানে আয়োজন দেখে মুগ্ধ ঝিনাইদহের পৌর মেয়র হিজল

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫০ pm

বঞ্চিত মনের অদম্য দুঃখ,ভালোবাসা সম্পর্কে এই বৃথা যাতনা। আকাশের আলো নেই সে মনে, কারও আশা নেই, কারও কথা নেই। বঞ্চিত হৃদয়ের শূন্যতা ভরা, আশার আলো অব্যহত মরা”। ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে প্রতি বছরের ন্যায় গতকাল সোমবার বঞ্চিত জন সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পাশা বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল। বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ, প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমান ও সাবেক ইউপি সদস্য এনামুল হক ডালু।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজে ভালো মাুনষের বড়ই অভাবে। তিনি বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে প্রতি বছর এই আয়োজন দেখে মগ্ধ হন এবং সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তিনি বঞ্চিত জন সংগঠনের দুইটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে তার বড় ভাই সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে অবহিত করবেন বলেও জানান। অনুষ্ঠান শেষে কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা ও সাধুহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত সহস্রাধীক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ