1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও ছেলের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৯ am

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা সালমা খাতুন ও ছেলে স্মরণ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁধবাজার ক্যানাল রোডের জোড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সালমার স্বামী মোটরসাইকেল চালক রহমত আলী মারাত্মক আহত হয়েছেন।

নিহত হয়েছেন চাপরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রহমত আলীর স্ত্রী সালমা খাতুন (২৮) ও ছেলে স্মরণ (১২)।

জানা যায়, সেনাবাহিনীতে কর্মরত রহমত আলী ছুটিতে কুষ্টিয়াতে আসেন। শুক্রবার তিনি কুষ্টিয়ার ভাড়া বাসা থেকে স্ত্রী ও ছেলেকে মোটরসাইকেলে তার গ্রামের বাড়ি চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বেড়াতে নিয়ে যান। সন্ধ্যায় বাড়ি থেকে কুষ্টিয়া ফেরার পথে বাঁধবাজার জোড়া পুকুর এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলে তার ছেলে ও স্ত্রী মারা যায়। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, সন্ধ্যার পর বাঁধবাজার ক্যানাল রোডে ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত এবং স্বামী আহত হয়েছেন। ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় আটক সম্ভব হয়নি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ